১১ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড গঠনের লে আগামী ৩০ জুলাই এলাকার মানুষ এখন লাটিম মার্কার পে ৪নং ওয়ার্ডবাসী আজ ঐক্যবদ্ধ। এলাকার যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসায় ও দোয়ায় সিক্ত হচ্ছি। আমি মনে করি আগামী ৩০ জুলাই সিসিকের ৪নং ওয়ার্ডবাসীর জনসাধারণ লাটিম মার্কার পে ভোট দেবেন।
বুধবার ৪নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই সিলেট আধ্যাত্মিক নগরীর ৪নং ওয়ার্ড হচ্ছে একটি আদর্শ ওয়ার্ড। এই ওয়ার্ডকে উন্নত করে গড়ে তোলতে হলে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের অংশগ্রহণ প্রয়োজন। তাই ৪নং ওয়ার্ডের সামাজিক, সাংস্কৃতিক শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে তুলতে সকলের কাছে আহবান জানান।
এসময় তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার সহযোগিতা কামনা করেন। রেজাউল হাসান কয়েছ লোদী ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ ব্যবসায়ীবৃন্দ সঙ্গে গনংসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, চেরাগ আলী, নজীব আলী, তাহের আলী, মাহমুদুর রহমান, কামরান আহমেদ, সাকের আহমেদ, রফি আহমেদ, সাবা চৌধুরী, এমদাদুল হক সামু, ওমর মাহবুব, ফাহিম খান, ইফতেখার বখত মজুমদার, আবেদ, আলভী আহমেদ, ছামিউল লোদী, জাহিদ হাসান পাভেল, মাকিন আহমেদ, জামি বখত মজুমদার, মাহমুদ ইয়াসিন, শরিফ আহমেদ ও ব্যবসায়ী জুনেদ আহমদসহ ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(আজকের সিলেট/১১ জুলাই/ডি/এসটি/ঘ.)