১০ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক:: প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার চৌধুরী। তিনি ১০ জুলাই মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আনারস প্রতীক গ্রহণ করে এ প্রচারণা শুরু করেন।
নির্বাচনী প্রচারণা কালে তিনি বলেন, আমি ওয়ার্ডবাসীর খেদমতে কাজ করতে চাই। ওয়ার্ডের সাধারণ মানুষ আমার সাথে রয়েছেন। এবার নির্বাচিত হতে পারলে আমি ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন- আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব হাবিবুর রহমান, মনসুর আহমদ, গোলাম হামিদ, সাইফুদ্দিন আহমদ সাবিল, শওকত খান, তারেক খান প্রমুখ।