১০ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান গতকাল মঙ্গলবার আ লিক নির্বাচন কমিশনার আলীমুজ্জামানের কাছ থেকে দলীয় প্রতীক হাতপাখা বরাদ্দ পেয়ে ব্যাপক প্রচারনায় নেমেছেন। নির্বাচনী অফিস থেকে বন্দর পর্যন্ত মেয়র প্রার্থীর হাতপাখা প্রতীকের প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, আমি বিজয়ী হলে সিলেট নগরীকে দেশের একটি মডেল সিটি হিসেবে উপহার দেবো। সিলেট সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দূষণমুক্ত আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ভোট পবিত্র আমানত তার যথাযথ প্রয়োগ হলে ইনশাআলাহ আমি বিজয়ী হবো।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন,বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মোঃ ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মোঃফজলুল হক,সহসভাপতি আব্দুল জলিল,মহানগর সাধারণ সম্পাদক নুরে আলম,বামুক জালালাবাদ থানা ইমাম কাম অডিটর মাওলানা সালেহ আহমদ, অনলাইন সমন্বয়ক আজাদ,ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ,সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খান,প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান রনি, অর্থ সম্পাদক আব্দুলাহ আরাফাত প্রমুখ।