৯ জুলাই ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর থানার সাহেববাড়ি ঘাট থেকে মদ সহ সামছুনুর মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক সামছুনুর মিয়া সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের আব্দুরস সবুরের ছেলে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
উদ্ধারকৃত মদসহ সামছুনুরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(আজকের সিলেট/৯ জুলাই/ডি/এসটি/ঘ.)