৮ জুলাই ২০১৮


দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক এবং ২৬নং ওয়ার্ডে খসরু আহমদ।

রবিবার সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তারা।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। এরআগে, ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার ।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন