৭ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : সীমান্তবর্তী জকিগঞ্জ থানা এলাকা থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটককৃত ব্যবসায়ীর ফারুক আহমেদ (৩৩) জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের নুুরুদ্দিনের পুত্র।
শনিবার ভোরে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঈদগাঁও বাজারস্থ মরহুম আলী মার্কেটের জনপ্রিয় রেষ্টুরেন্টর সামনে পাকা রাস্তার উপর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/৭ জুলাই/ডি/এসসি/ঘ.)