৬ জুলাই ২০১৮


৬নং ওয়ার্ডে জামায়াতের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময়

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিসিক নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর খাসদবির এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি নির্বাচনে নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মারুফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জামায়াত নেতা আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমানবন্দর থানা আমীর ক্বারী আলাউদ্দিন ও সেক্রেটারী শফিকুল আলম মফিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-ওয়ার্ড সেক্রেটারী আব্দুর রহমান সুমন, জামায়াত নেতা সুহেল আহমদ, আব্দুল গফফার, জুয়েল আহমদ ও ছাত্রশিবির নেতা আব্দুর রহিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন- নগরীর সকল এলাকার প্রতিটি সমস্যা চিহ্নিত করে তা দ্রæত সমাধানের মানসিকতা নিয়েই আমারে পথ চলা। আসন্ন নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের বিজয় নিশ্চিত করতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নগরবাসীর দোরগোড়ায় পৌছতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় একটি মডেল নগরী গড়ে তোলা সম্ভব হবে।

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন