৫ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান জামেয়া ভার্থখলা মাদ্রাসায় মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার বাদ যোহর মাদ্রাসার মহাপরিচালক ও খেলাফত মলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মজদুদ্দীন সাথে মতবিনিময় ও ভার্থখলা এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান এর এ মতবিনিময় ও ভার্তখলা এলাকায় কুশল বিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় (সিলেট বিভাগ) সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুর ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সেক্রেটারি হেলাল উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, স্কুল সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।
(আজকের সিলেট/৫ জুলাই/ডি/এমকে/ঘ.)