৩ জুলাই ২০১৮


চুনারুঘাটে ইয়াবা-গাঁজাসহ আটক ২

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মাদক বিক্রেতারা হলেন- উপজেলার মানিক ভান্ডারী লামাপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে পাভেল মিয়া (২২) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে আলিম মিয়া (২০)।

মঙ্গলবার সকাল ১০টায় চুনারুঘাট থানার এসআই আলমাছসহ একদল পুলিশ সদস্য উপজেলার আসামপাড়া-শায়েস্তাগঞ্জ সড়ক থেকে তাদের আটক করে।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উল্লেখিত পরিমাণ মাদকসহ আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

(আজকের সিলেট/৩ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন