২৬ জুন ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে রাজনগর উপজেলার কামারচক বাজারে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ক্যাম্পে ৫ শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্প চলে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডা. বিনেন্দু ভৌমিক ডা. প্লাবণ সূত্রধর ও ডা. সায়মা মুজাহিদ লিজার নেতৃত্বে একদল স্বাস্থ্য সহকারি বন্যা পীড়িত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
(আজকের সিলেট/২৬ জুন/ডি/কেআর/ঘ.)