২৪ জুন ২০১৮


ছাতকে নিখোঁজ আ’লীগ নেতার লাশ উদ্ধার

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ফারুক মিয়া (৪৫) নামের নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। নিহত ফারুক আহমদ পুরান মইশাপুর গ্রামের মৃত আব্দুস সত্তার মাষ্টারের পুত্র।

রবিবারসকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে স্থানীয় জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হন।

ফারুক মিয়াকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরসাথে স্থানীয় এক চেয়ারম্যানের সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ তাদের।

এদিকে, শনিবার সকালে এলাকার হাইটমারা বিলের পাশে তার পরনের ব্যবহৃত জুতা ও ছেড়া লুঙ্গি পাওয়া গিয়েছিল।

ছাতক থানার এএসপি (সার্কেল) মো. দোলন মিয়া, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান ও ছাতক উত্তর খুড়ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ শনিবার সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

(আজকের সিলেট/২৪ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন