২৭ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে এক হিন্দু কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের মামলার আসামি হাসানুজ্জামান ইস্পাহানীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসানুজ্জামান সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের চা বিক্রেতা আবদুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে।
বুধবার রাতে সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়েজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, হাসানুজ্জামান সহ তার চারজন সহযোগীর বিরুদ্ধে এক হিন্দু কিশোরীকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করে নিয়ে গণধর্ষণের অভিযোগ হয়েছে।হাসানুজ্জামান সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের চা বিক্রেতা আবদুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২২ জুলাই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক হিন্দু কিশোরীকে হাসানুজ্জামান ও তার চারজন সহযোগী অপহরণ করে নিয়ে যায়। পরদিন এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
উদ্ধারের অপহরণের ২দিন পর ২৫ জুলাই সুনামগঞ্জ থেকে ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ২৬ জুলাইওই কিশোরীকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিতে সে জানায়, হাসানুজ্জামান ও তার সহযোগীরা অপহরণের পর সুনামগঞ্জের একটি নির্জন বাড়িতে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/কেআর/ঘ.)