২০ জুন ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মেডিক্যাল টিম গঠন ও ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে। গত ১৮ জুন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে প্রতিটি বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন।
বালাগঞ্জ ইউএনও মোঃ আবদুল হক জানান, সরকারি ভাবে ১২ টন চাল বরাদ্ধ হয়েছে, ৬ টি ইউনিয়নে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সর্বোপরি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সকল সরকারী কর্মকর্তা এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ সচেতন জনসাধারন নিয়ে কাজ করার সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। সকল ইউনিয়নে ত্রান বিতরনের জন্য একেকজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
তিনি আরোও জানান, দুদিন কষ্ট করে কালভাট রক্ষা করার শেষ মুহুর্তে নতুন করে ভাংগন বালাগঞ্জ- খসরুপুর জিসি রোড (কুশিয়ারা ডাইক) এর রাধাকোনা নামক জায়গার কালভার্টটি ভেংগে যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ইউএনও আবদুল হক, ওসি এস জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাওঃ সৈয়দ আজগর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম বিভিন্ন এলাকা পরিদশন করে বন্যর্তদের মধ্য ত্রান চাউল বিতরন করেন। এদিকে বিকালে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে বালাগঞ্জ বন্যার্তদের দেখতে যান।
(আজকের সিলেট/২০ জুন/ডি/এমকে/ঘ.)