১৮ জুন ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বিভিন্ন এলাকার ন্যায় বালাগঞ্জ ও ওসামানীনগরের বিভিন্ন এলাকায়ও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তাৎক্ষনিকভাবে এসব বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
সোমবার তিনি এসব দূর্গত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে জরুরী সহায়াতা বিতরণের জন্য নির্দেশ দেন।
এমপি ইয়াহইয়া চৌধুরী সাদিপুর, শেরপুর, লামা তাজপুজ বেড়িবাধ, কুশিয়ারা ডাইক ভাঙ্গন এলাকা পরিদর্শন করে জরুরী ভিত্তিতে বাদ পুনঃনির্মানের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, উপজেলা জাতীয় পার্টি সভাপতি সুফি মাহমুদ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির মিয়া, আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দাল মিয়া, জেলা যুবলীগ সভাপতি শামিম আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমূখ।
(আজকের সিলেট/১৮ জুন/ডি/কেআর/ঘ.)