২৬ জুলাই ২০১৭


এসএমপির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। আটককৃতরা হল – সুফিয়ান আহমদ(৩২), মুনিম আহমদ রাজু (২৮) ও মোশাহিদ (৪৫)।

বুধবার তাদেরকে আটক করা হয়েছে বলে সিলেটের অতিরিক্ত পুলিশ উপ-কমিশানার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এক অভিযানে ৮০ বোতল অফিসার চয়েস মদ সহ আব্দুল হান্না (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অন্যদিকে ওইদিনই অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডি ও একটি এলিয়ন প্রাইভেটকারসহ আরও তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(ক) ধারায় মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন