১৩ জুন ২০১৮


মাহে রমজানে অভিযানে ১৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে ভেজাল ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৩ হাজার ২শ ৮০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। এসময় ভেজাল বিরোধী ও অধিক মূল্য রাখার দায়ে এসএমপি এলাকায় ২৩৩টি এবং বিভিন্ন উপজেলায় ১২০টি প্রতিষ্ঠানের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক নুমেরী জামান এসব তথ্য জানান।

তিনি জানান, ভেজাল বিরোধী অভিযান ছাড়াও ফার্মেসী, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও মাদদের বিরোদ্ধে অভিযানও পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ভেজাল বিরোধী এ অভিযান সারা বছর অব্যাহত থাকবে।এ ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক নুমেরী জামান জানান, রমজান মাসে এপর্যন্ত এসএমপি এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৭,৭৫,৮৮০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফার্মেসী, বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২,৯৬,০০০টাকা জরিমানা করা হয়।

সংবাদ সম্মেলনে সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ শাহে দুল ইসলাম, এসএমপির এডিডি এহসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফয়জ উল্লাহসহ বিএসটিআই ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(আজকের সিলেট/১৩ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন