১৩ জুন ২০১৮


হবিগঞ্জে লোটো ও রিচম্যানকে জরিমানা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : কসমেটিক্স এর গায়ে উৎপাদন ও মোয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় অভিযাত ব্র্যান্ড লোটো ও রিচম্যানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিভিন্ন অভিযোগে আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. দেওয়ান মিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখ মো. আব্দুল আলী এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল সঙ্গে ছিল।

(আজকের সিলেট/১৩ জুন/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন