১২ জুন ২০১৮


বালাগঞ্জে ডিজিটাল স্টুডেন্ট ক্লাবের ইফতার মাহফিল

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে ডিজিটাল স্টুডেস্টস্ ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার স্হানীয় কালীবাড়ী বাজারে অনুষ্টিতব্য এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন জনাব মোঃ আনহার মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালজুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুজ্জামান চৌধুরী, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত আলী, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম দুলাল, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ এইচ এম ফজলু, কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ, বোয়ালজুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগৈর সাধারণ সম্পাদক গিলমান আহমদ, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, যুবলীগ নেতা লিটন মিয়া, জাহেদ মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা শাহজান মিয়া, ছাত্রলীগ নেতা অলি আহমদ সুমন, সামছুল ইসলাম, বেলাল আহমদ, জামাল মিয়া, রাসেল মিয়া, আজহারুল ইসলাম সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডিজিটাল স্টুডেন্টস্ ক্লাবের সভাপতি আব্দুল মুমিন সোয়েব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রায়হানের পরিচালনায় ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলায়াত করেন ডিজিটাল স্টুডেস্টস্ ক্লাবের জুনিয়র সদস্য রাকিবুল আহসান রাহাত।

ইফতার মাহফিল পূর্বক দোয়া পরিচালনা করেন দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার মোহতামিম মাও. আব্দুর রাজ্জাক।

(আজকের সিলেট/১২ জুন/ডি/আরসি/ঘ.)

শেয়ার করুন