১০ জুন ২০১৮
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলায় প্রজন্ম প্রত্যাশা স্কলারশীপ ২০১৭ ইং এর সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং কোরআন খতম ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার স্থানীয় দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে প্রজন্ম প্রত্যাশার সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদের সভাপতিত্বে ও সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক।
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রজন্ম প্রত্যাশা যেভাবে শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছে সমাজের প্রতিটি মানুষ এভাবেই সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখা প্রয়োজন। তারা স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রজন্ম প্রত্যাশার সাফল্য কামনা করেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মুবশ্বির আলী (চাচাই), অধ্যক্ষ নূর মোহাম্মদ, মো: কবির আহমদ, কানাইঘাট প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, কানাইঘাট সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা মো: আজির উদ্দিন, জাকির হোসেন জাকারিয়া, আব্দুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রজন্ম প্রত্যাশা স্থায়ী পরিষদ সদস্য জামিল আহমদ, দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আল-নোমান খসরু, আলাউদ্দিন, এখলাছুর রহমান, নজরুল ইসলাম, সিতেন চন্দ্র দাস, শামসুজ্জামান, জয়নাল আবেদীন, ইমরাউল কয়েস, সুবায়েল আহমদ, আল সাফওয়ান শাহরু, বিশ্বজিৎ, রেজয়ানুল করিম, মতিউর রহমান শিপন, ইমরান আহমদ, জুনায়েদুর রহমান, দুলাল আহমদ, ইকবাল আহমদ প্রমুখ।
সবশেষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মোনাজাত করেন মাও: কামাল আহমদ।
উল্লেখ প্রজন্ম প্রত্যাশা ২০১৭ সালে ৬ষ্ঠ বারের মতো ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের প্রজন্ম প্রত্যাশা স্কলারশীপ পরীক্ষার আয়োজন করে। এতে কানাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কলারশীপ পায় মাত্র ৩৪ জন মেধাবী শিক্ষার্থী।
(আজকের সিলেট/১০ জুন/ডি/এসটি/ঘ.)