১১ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আক্তারুজ্জামান। পেশায় রিকশাচালক। রিক্সা চালকদের সম্পর্কে আমাদের সমাজে বাজে ধারনা থাকলেও বাস্তবতা হচ্ছে ভিন্ন। রিক্সা চালকদের মধ্যে অনেক ভালো মানুষও রয়েছেন। তার বাস্তবতাই দেখা গেলো ভিন্ন চিত্র।
সোমরাব দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে জটলা দেখা যায়। ভিড় ডিঙ্গিয়ে সামনে গিয়ে দেখা যায় দুই জন ম্যাজিস্ট্রেট দাড়িয়ে আছেন। তাদের পাশে রিক্সা চালক আখতারুজ্জামান। আখতার জানান, তিনি রাস্তা এক বান্ডিল (৮৫ হাজার) টাকা পেয়েছেন। তিনি উপস্থিক ম্যাজিস্ট্রেটদের কাছে টাকা দিয়ে মালিককে খুঁজে বের করার জন্য অনুরোধ করেন।
পরে উপস্থিত ম্যাজিষ্ট্রেটদ্বয় টাকার প্রকৃত মালিক রুবেল আহমদকে খুঁজে বের করে তাকে টাকা বুঝিয়ে দেন।
(আজকের সিলেট/১১ জুন/ডি/এসটি/ঘ.)