৭ জুন ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিসপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই এলাকার ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, সকালে ওই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
(আজকের সিলেট/৭ জুন/ডি/কেআর/ঘ.)