৬ জুন ২০১৮


ফেঞ্চুগঞ্জে যুবকের আত্মহত্যা

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে স্বপন বিশ্বাস (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন উপজেলার বারহাল গ্রামের মৃত খোকন বিশ্বাসের ছেলে। সে দীর্ঘ দশ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলো বলে তার পারিবার জানিয়েছে।

বুধবার তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে বসতবাড়ির শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(আজকের সিলেট/৬ জুন/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন