৬ জুন ২০১৮


দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের মৃত রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৪৫) ও সিএনজি চালক আরমান (২৫)। অন্যজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুই জন যাত্রী।

বুধবার দুপুর ৩টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, অটোরিকশাটি পিরোজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

(আজকের সিলেট/৬ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন