৩ জুন ২০১৮
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি খাল থেকে টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালক শাকিল মিয়ার (২০) উপজেলার মহলুলসুনাম গ্রামের মুসলিম মিয়ার ছেলে।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার জগতপুর নামকস্থানে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিলেট থেকে দিপুল চন্দ্র করকে (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। সে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের গুপেশ চন্দ্র করের ছেলে দিপুল চন্দ্র কর।
নিহতের পরিবার সূত্র জানায়- গত শুক্রবার দুপুরে টমটম চালক শাকিল মিয়া বাড়ী থেকে গাড়ী নিয়ে বের হয়ে আর ফিরেননি। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকায় শুক্রবার রাতেই তার বড় ভাই মিজান মিয়া শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন। এরপর থেকে পুলিশ বিভিন্ন থানায় বার্তা পাঠায় এবং উদ্ধার অফিযান শুরু করে। পরে শুক্রবার দুপুরেই সদর থানা পুলিশ অভিযান চালিয়ে টমটমটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলার গোয়ালা বাজারের দিপুল চন্দ্র করকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে টমটম চুরির কথা স্বীকার করলেও চালকের কথা জানে না বলে জানায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। সে টমটম চালক শাকিল মিয়া।
(আজকের সিলেট/৩ জুন/ডি/এসটি/ঘ.)