২ জুন ২০১৮


মাধবপুরে বিদ্যুৎ পেল ৪৫ পরিবার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : শতভাগ বিদ্যুৎ কর্মসূচির আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হোসেনপুর গ্রামে সরকারি অর্থায়নে ১৬ লাখ টাকা ব্যয়ে ৪৫টি পরিবার বিদ্যুৎ সুবিধা পেয়েছে।

শনিবার দুপুরে মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী এক অনুষ্ঠানে সুইচ টিপে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী সভায় আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুতের মাধবপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শাহজাহান ফকির, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

(আজকের সিলেট/২ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন