২ জুন ২০১৮
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, সাতছড়ি উদ্যানের ওয়াচ টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গভীর বনে মরদেহটি পড়েছিল। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে এ নারীর মৃত্যু হয়েছে, তার শরীরের একাংশে পচনও ধরেছে।
লাশটি উদ্ধারের পর হবিগঞ্জ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে আজমিরুজ্জামান জানান, লাশটির ডিএনএ এবং আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।
মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে ওসি জানান, ময়না-তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার রহস্য উদঘাটন হবে।
(আজকের সিলেট/২ জুন /ডি/কেআর/ঘ.)