৩১ মে ২০১৮


গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার আর নেই

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী আর নেই (ইন্না—-রাজিউন) । বৃহস্পতিবার বেলা ৩ টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত মঙ্গলবার বিকেলে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৩ মে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে ডা. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

(আজকের সিলেট/৩১ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন