
সৈয়দ রাসেল আহমদ:: আগামী ৩০ জুলাই প্রথম বার দলীয় প্রতিকে সারাদেশের মতো সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল নির্বাচনে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে বিএনপি সমর্থক প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসির উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন বলেই তার দাবি। তবে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান অভিযোগ করেন,নির্বাচন সামনে রেখে লোক দেখানো উন্নয়ন হয়েছে, যা নগরীর টেকশসই উন্নয়নে ব্যর্থ বলেই মনে করেন তিনি।
কামরান বলেন,এ কয়দিন যা উন্নয়ন করতে পেরেছেন তাও মাননীয় অর্থমন্ত্রীর সহযোগীতা পাওয়ায় করতে পেরেছেন।তিনি বলেন,আওয়ামীলীগ দেশের উন্নয়ন চায়,তাই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকেও বিএনপি সমর্থিত মেয়র আরিফুল হককে সরকার সহযোগীতা করেছে,যা বিএনপি সরকার কোন আওয়মীলীগ সমর্থিত মেয়রকে এভাবে সহযোগীতা করেনি।
২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতিক নিয়ে মেয়র নির্বাচিত হন। পরিবর্তনের অঙ্গিকার নিয়ে জননন্দিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হলেও আরিফুল হক বেশিরভাগ ক্ষেত্রেই ব্যার্থ হয়েছেন বলে মনে করেন কামরান,তিনি বলেন আরিফুল হক বলেছিলেন নগরী থেকে হকার মুক্ত করবেন কিন্তু তা তিনি করতে পারেননি,এখানে তিনি পুরোপুরি ব্যার্থ।
তিনি বলেন, সরকারের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার পরও মেয়র প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দিতে ব্যর্থ। এখন তিনি নির্বাচনকে সামনে রেখে লোক দেখানো উন্নয়ন করছেন।যা জনগণ জানে ও বুঝে,তারা আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থিকে ভোটের মাধ্যমে জয়ী করে এর জবাব দিবে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, নির্বাচনের জন্য ১৩ জুন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন দাখিল ২৮ জুন, মনোনয়ন বাছাই ১ থেকে ২ জুলাই, মনোনয়ন প্রত্যাহার ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ করা হবে ১০ জুলাই।





