২৯ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্বের কথা উল্লেখ করে বলেছেন, ৩০ বছর ধরে পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা এবং অভিজ্হতার কারনে আজ বাংলাদেশের শান্তিরক্ষীরা আদর্শ হিসেবে স্বীকৃত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শীতা, সংবিধানের দিক নির্দেশনা, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা এবং প্রধানমন্ত্রীর সুযাগ্য নির্দেশনায় বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের অবদান দিন দিন বেড়েই চলছে।
তিনি মঙ্গলবার সকালে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় শহীদ শান্তিরক্ষীর পরিবার ও আহত শান্তিরক্ষীদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেটের জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল তাবারেজ শাসস।
এর আগে পিসকিপারর্স র্যালী অনুষ্টিত হয়। র্যালিতে সেনাবাহিনীর সিলেট এরিয়ার সামরিক সদস্যগণ ও পদস্ত অসামরিক কর্মকর্তা, পুলিশ, বিজিবি, জাতি সংঘের স্থানীয় প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
(আজকের সিলেট/২৯ মে/এসটি/ঘ.)