২৮ মে ২০১৮


কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মূল্য তালিকা টাঙানো না থাকায় ৪টি দোকানের সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমদুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমদুল হক বলেন, আজকের অভিযান ছিল অনেকটা সচেতনতা সৃষ্টি করার মত।

(আজকের সিলেট/২৮ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন