২৮ মে ২০১৮


বাহুবলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে মুখে গামছা দিয়ে মোড়ানো অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে।

সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম রুপসংকর নামক স্থানে লাশটি পাওয়া যায়।

লাশের মুখ গামছা দিয়ে মোড়ানো রয়েছে। লাশের গায়ে রয়েছে অসংখ্য আঘাতের চিহৃ।

প্রত্যক্ষদর্শীরা ধারনা করেছেন তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে দেওয়া হয়েছে। তার বয়স ৩০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। লাশের পরনে রয়েছে সাদা প্যান্ট ও লাল রঙ্গের শার্ট।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

(আজকের সিলেট/২৮ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন