২৭ মে ২০১৮


চুনারুঘাটে গাঁজা ব্যবসায়ী আটক

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক ব্যবসায়ী হাছন আলীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃত হাছন আলী সুন্দরপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

রবিবার সকাল ৮টায় বাজারের নিকটবর্তী উপজেলার কড়ইটিলা নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ হাছন আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।

(আজকের সিলেট/২৭ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন