২২ মে ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক সিলেট জেলার গোয়াইনঘাট এলাকার মৃত্তিমহল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মডেল বাজার নামক এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-২২৭১) ও সিলেট থেকে ঢাকাগামী বৈদ্যুতিক খুঁটি বুঝাই (ঢাকা মেট্রো ট-১১-২২৮৭) ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে সিলেটগামী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/২২ মে/ডি/এসটি/ঘ.)