২০ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদন : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সব সময় সহানুভূতিশীল রয়েছেন। আপনাদের ব্যবসার প্রয়োজনে যা কিছু প্রয়োজন বর্তমান সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর।
রোববার সন্ধ্যায় সিলেট চেম্বারের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক জনাব শাহ্ মোঃ নজরুল ইসলাম।
সিলেট চেম্বারের সহ সভাপতি জনাব মোঃ এমদাদ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুর রহমান চৌধুরী, এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়া, উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, ডিজিএফআই এর কর্নেল জিএস এ. এস. এম. বাহাউদ্দিন, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মোঃ নাসির উদ্দিন, কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন, কাস্টম্স এক্সাইজ এন্ড ভ্যাট এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নিয়াজুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সভাপতি আ. ন. ম. শফিকুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জুবায়ের সিদ্দিকী, স্টেশন কøাবের সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মাহতাবুর রহমান, এনএসআই’র যুগ্ম পরিচালক সরোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ্ আলম, জিএম সাজ্জাদ হোসেন, জীবন কৃষ্ণ রায়, ডিজিএম শামীমা নার্গিস, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কডেস লোদী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর দিনার খান হাসু, সোনালী ব্যাংকের জিএম গোপীনাথ দাস, জনতা ব্যাংকের জিএম জনাব মোঃ রিয়াজুল ইসলাম, রূপালী ব্যাংকের জিএম নোমান মিয়া, সিলেট মহানগর বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী শফিউল্লাহ্ খান, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, বিসিক এর ডিজিএম মুহসীন কবির খান, শাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সল, জেলা বারের সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, ইপিবি’র গবেষণা কর্মকর্তা কাজী মোঃ মহিউদ্দিন, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মোঃ রাশেদুল আজীম, বিমানবন্দর থানার ও.সি. মোশারফ হোসেন, শাহপরান থানার ও.সি. আকতার হোসেন, সিলেট প্রেসকাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসকাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সাংবাদিক আল-আজাদ, আহমেদ নূর, আব্দুল বাতিন ফয়সল, ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, ওকাস সভাপতি খালেদ আহমদ, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, পরিচালক ও অভ্যর্থনা, আপ্যায়ন সাব কমিটির আহবায়ক মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, প্রাক্তন সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী প্রমূখ।
(আজকের সিলেট/২০ মে/ডি/এসটি/ঘ.)