১৮ মে ২০১৮


কমলগঞ্জে ইয়াবাসহ আটক ৩

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হল- পতনউষার ইউনিয়নে বিশাল মালাকার (২৫), সাবাজ মিয়া (২৪) ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে কামরুল ইসলাম(২২)।

বৃহস্পতিবার গভীর রাতে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রাম থেকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু সায়েম এর নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীসূর্য গ্রামে বদরুল ইসলামের কলোনীতে অভিযান চালায়। এ অভিযানে এ কলোনীর ভাড়াটে ইয়াবা ব্যবসায়ী কামরুল ইসলামের বসত ঘর থেকে ৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করে পুলিশ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ রায় চৌধুরী ইয়াবাসহ ৩ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় খবর পেয়ে এ অভিযান পরিচালিত হয়। আটক ৩জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

(আজকের সিলেট/১৮ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন