১৪ মে ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায় পরকীয়ার জেরে জাবেদ আলী (৩৩) নামে এক যুবকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত জাবেদ আলী সুলকাবাদ ইউনিয়নের আকতা পাড়া গ্রামের বাসিন্দা শওকত আলীর ছেলে। এ ঘটনায় রহমাত আলী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার বিকেলের দিকে উপজেলার সুলকাবাদ ইউনিয়নের বাগবের বাজারের পাশে এ ঘটনা ঘটে। আটক রহমত আলী সুলকাবাদ ইউনিয়নের বাগবেড় গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকারী রহমত আলীর (৩২) স্ত্রীর সঙ্গে জাবেদের পরকীয়ার সম্পর্ক ছিলো। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের দ্বন্ধ চলছিলো। এরই জের ধরে সোমবার বিকেলে বাগবের বাজার থেকে বাড়ি ফেরার পথে একা পেয়ে রহমত জাবেদকে প্রথমে রড দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।
বিশ্বম্ভপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ড ঘটছে বলে প্রাথমিকভাবে জানা যায়। হত্যাকারী রতমত আলীকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
(আজকের সিলেট/১৪ মে/ডি/কেআর/ঘ.)