১৩ মে ২০১৮


ওসমানীনগরে প্রাইভেট কার পুকুরে পড়ে চালক নিহত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে প্রাইভটে কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশের পুকুরে পড়ে শামীম আহমদ(৩৫) নামের এক চালক নিহত হয়েছে। নিহত শামিম সুনামগঞ্জের ছাতক উপজেলা ভোলা তাতীকোনা গ্রামের জাহাঙ্গির মিয়ার ছেলে ও ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের প্রাইভেট কারের চালক।

রোববার বিকেলে উপজেলা সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর নামক স্থানে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছাতকের উদ্যোশে শেরপুর থেকে ছেড়ে আসা ছাতক উপজেলা পরিষদের চেয়াম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের (সিলেট-ক-১১-০৪০৩) প্রাইভেট কারটি সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর নামক স্থানে পৌছে। সেখানে একটি বাঁক অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক শামীম রাস্তার পূর্বপাশে পুকুরে গাড়ী নিয়ে ডুবে যায়।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা গাড়ি ও চালক শামীমের মৃত দেহ উদ্ধার করে। প্রাইভেট কারে চালক একাই ছিল বলে জানা গেছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

(আজকের সিলেট/১৩ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন