১৩ মে ২০১৮


মেয়র আরিফ সিসিকের আইন মানছেন না : বি. সেলিম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিসিকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: বদরুজ্জামান সেলিম সিসিকের বর্তমান মেয়র দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের আইন এবং নিয়মনীতি মানছেন না এমনকি তিনি আদালতও অবমাননা করে চলছেন বলে মন্তব্য করে বলেছেন, স্থানীয় বিএনপির অধিকাংশ নেতা-কর্মী এবং সিটি কর্পোরেশনে বিএনপির সমর্থক কাউন্সিলরদের একটি বিরাট অংশ তার সাথে রয়েছেন। তাদের সার্বিক সহযোগীতা নিয়েই তিনি দলের মনোনয়ন পেলে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি মেয়র নির্বাচিত হলে এই আধ্যাত্বিক নগরীকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রবিবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার সভাপতি আশরাফুল কবীর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল প্রমুখ।

(আজকের সিলেট/১৩ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন