১২ মে ২০১৮
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুমেনা বেগম নামে (১৮) এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি বিশ্বম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ছয়হারা গ্রামের দিনমজুর বশর মিয়ার স্ত্রী।
শনিবার দুপুরে ছাতক-সিলেট সড়ক সংলগ্ন উপশহর আবাসিক এলাকার একটি বস্তি থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু সুমেনা তার স্বামীকে নিয়ে গত এক সপ্তাহ ধরে ছাতকে বসবাস করছিল। এ ঘটনার পর থেকে স্বামী বসর মিয়া পলাতক রয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক শামীম আখঞ্জি জানান, বস্তির একটি ঘরের তীরের সাথে সুমেনার গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলন্ত ছিল। তার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/১২ মে/ডি/এসটি/ঘ.)