১১ মে ২০১৮


বজ্রপাত নিয়ে মুহিবুর রহমান ফাউন্ডেশনের সচেতনতা বিষয়ক কর্মসূচি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বজ্রপাত থেকে নিরাপদ থাকতে সিলেটে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে মুহিবুর রহমান ফাউন্ডেশন। বিশেষ করে মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোর দিয়ে সচেতনতা বিষয়ক কর্মসূচি পালন করা হয়।

বৃহষ্পতিবার সকালে মুহিবুর রহমান একাডেমির ক্যাম্পসে একর্মসূচীল উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশষ্ট শিক্ষাবীদ মো. মুহিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।

অভিবাবক নাজমা বেগম একর্মসূচীর ভূয়সী প্রশংসা করে বলেন, আসলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বাচ্ছাদের শুধু একাডেমিক শিক্ষার গন্ডির মধ্যেই রেখে দেয়, কিন্তু মুহিবুর রহমান একাডেমি এর ব্যতিক্রম। বর্তমান সময়ে বজ্রপাত একটি মহামারি। এর থেকে নিরপদ থাকতে এই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আব্দুল খালিক নামে এক অভিবাবক জানান, এখানে শুধু লেখাপড়াই করানো হয়না, বরং বাচ্ছাদেরকে বাস্তবধর্মী শিক্ষাও দেয়া হয়। আমরা এনিয়ে খুবই সন্তোষ্ট।

মুহিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মুহিবুর রহমান বলেন, দেশে বর্তমানে শিক্ষাকে একটি ব্যবসায় মাধ্যম হিসেব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা এর ব্যতিক্রম। আমরা চাই প্রতিটি বাচ্ছা যেন মূল থেকেই বাস্তবধর্মী শিক্ষা লাভ করতে পারে। এই ফাউন্ডেশনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্টানই সুশিক্ষিত জাতি গঠনে কাজ করছে।

(আজকের সিলেট/১১ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন