৯ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর আখালিয়া এলাকায় বেদখল হয়ে যাওয়া সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন জমির অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সিলেট -সুনামগঞ্জ সড়কের পাশের আখালিয়া ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার নেতৃত্বে অভিযানে ইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও অংশ নেন।
জানা যায়, আখালিয়া তপবন আবাসিক এলাকা থেকে শুরু করে আখালিয়াঘাট ও সিলেট-সুনামঞ্জ সড়ক সংলগ্ন ফুটপাতে বিপুল সংখ্যক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এজন্যই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আখালিয়া ঘাটস্থ সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় শতাধিক মানুষ জড়ো হন। তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলা বিভিন্ন ছড়া ও খাল দখল করে রেখেছে দখলদাররা। দখলদারদের কাছ থেকে ছড়া ও খাল উদ্ধার করতে উচ্ছেদ অভিযান চলছে। যারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা না সরাবেন, তাদের স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
জালালাবাদ থানার এসআই দেবাংশু দাস বলেন, ‘সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
(আজকের সিলেট/৯ মে/ডি/এসটি/ঘ.)