৭ মে ২০১৮
ডেস্ক রিপোর্ট : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোববার রাতে নগরীর হাউজিং এষ্টেট এলাকায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রোটারিয়ান সোহাদ রব চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট মুরব্বি কয়ছর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও শাহদাত হোসেন রিজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান টুটুল, রিয়াজ উদ্দিন আহমদ, আউয়াল আহমদ, এডভোকেট মাজহারুল ইসলাম লিটন, শাহাদাত হোসেন ভূইয়া, জাহেদ আহমদ।
এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন আহমদ (ইমন), মোহাম্মদ আরিফ আহমদ, সজিব আহমদ হৃদয়, জুনেদ আহমদ, মোহম্মদ তারেক আহমদ, সজিব আহমদ, অনিক আহমদ।
এছাড়া অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সোলেমান আহমদ, সুমন আহমদ,দিপু, ইসমাঈল, জহিরুল ইসলাম, আরিফ আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একমাত্র শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে।
(আজকের সিলেট/৭ মে/ডি/কেআর/ঘ.)