৭ মে ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরুজ মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ফিরুজ গাইবান্ধার শাহঘাটা উপজেলার কমলপুর গ্রামের জহিরুল মিয়ার ছেলে।
সোমবার দুপুরে উপজেলার বাঘাসুরা এলাকায় অবস্থিত তালুকদার কেমিকেলের ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুপুরে ফিরুজ মিয়া কারখানার পানি তোলার জন্য মোটর চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(আজকের সিলেট/৭ মে/ডি/কেআর/ঘ.)