৭ মে ২০১৮


শতভাগ পাসে নেই ব্লু -বার্ড, আছে পাইলট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শতভাগ পাসের তালিকা নেই সিলেটের ঐতিহ্যবাহি ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। তবে ঐতিহ্যের ধারা ধরে রেখেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সিলেটের নামি-দামি এ দুই বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিকেও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এগিয়ে আছে।

সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে ২৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন। এছাড়া ৯২ জন ‘এ’, পাঁচজন ‘এ-‘ স পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া ফেল করেছে এক শিক্ষার্থী।

এই শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ থেকে ২১১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন, ব্যবসা শিক্ষায় ৩৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে দুই জন। শুধু ওই বিভাগে ফেল করে এক শিক্ষার্থী। মানবিকে আটজন পরীক্ষা দিয়ে ৫ জন ‘এ’ ও ৩ জন ‘এ-’ পেয়ে উত্তীর্ণ হন।

অবশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনে আরা সাংবাদিকদের বলেন, ওই শিক্ষার্থী কয়েক বিষয় পরীক্ষা দিয়ে অসুস্থতার কারণে আর পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এদিকে, বোর্ডের ফলাফলে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার ২১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৫ পেয়েছে ১৫৫ জন।

এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৩ হাজার ১শ ৯১ জন শিক্ষার্থী। যা গত বছরেরতুলনায় ৫২৮ টি বেশি। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ২ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী। এবার শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

(আজকের সিলেট/৭ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন