৬ মে ২০১৮


ছাত্রদল নেতা হাবিবের অকাল মৃত্যুতে শোক

শেয়ার করুন

আজকের সিলেট: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত পৌণে ১১টার দিকে ঢাকার ধানমন্ডির একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, নগরীর উত্তর পাঠানটুলাস্হ ইসলামপুর যুব সমাজ কল্যাণ সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি, যুব সংগঠক মাসুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আহমদ সুমন প্রমুখ।

নেতৃদ্বয় মরহুম হাবিবুর রহমান হাবিবের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

(আজকের সিলেট/এস আর/ডেস্ক/এস ভি/ঘ.)

শেয়ার করুন