৫ মে ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ওই গ্রামের এখলাছুর রহমান (৫৫) ও একই গ্রামের বাসিন্দা একা রানী দাস (১৮)।
শনিবার দুপুরে উপজেলার শাফেলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান।
একা রানী ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে গ্রামে পাশে বোরো জমিতে কাজ করার সময় এখলাছুর রহমান ও একই সময়ে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে আহত হন একা রানী। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক তন্ময় জামসেদ আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।
(আজকের সিলেট/৫ মে/ডি/এসটি/ঘ.)