৪ মে ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় নৃপেশ দেব (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নৃপেশ উপজেলার বগা ডুবি গ্রামের বাসিন্দা। তিনি আসামপাড়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী।
শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি সিমেন্টবোঝাই ট্রাক কোনো ধরনের সিগনাল লাইট না জ্বালিয়েই বাজারের অদূরে দাড়িয়ে ছিল। রাত ১১টার দিকে ব্যবসায়ী নৃপেশ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তাররা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভোর ৬টার দিকে মৃত্যুবরণকরেন তিনি।
(আজকের সিলেট/৪ মে/ডি/এমকে/ঘ.)