২ মে ২০১৮


কুলাউড়া সড়ক দূর্ঘটনায় চা শ্র‌মি‌কের মৃত্যু

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে সড়ক দূর্ঘটনায় মদন কুর্মী (৪০) নামে একজন চা শ্রমি‌ক মারা গে‌ছে। নিহত মদন কুর্মী উপজেলার বরমচাল চা বাগানের মৃত লকেয়া কুর্মীর ছেলে। এ ঘটনায় মা‌লো বাউরী না‌মের আ‌রেকজন আহতবস্থায় হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আ‌ছেন।

জানা যায়, বুধবার ভো‌রে এক‌টি বি‌য়ে বা‌ড়ি থে‌কে সিএন‌জি অটো‌রিকশা‌যো‌গে ফেরার সময় মা‌নিক বাবুর মা‌ঠের সাম‌নে এসে গা‌ড়ি‌টি নিয়ন্ত্রণ হারায়। এসময় গা‌ড়ি‌টি এক‌টি গা‌ছের সা‌থে ধাক্কা লে‌গে উ‌ল্টে গে‌লে তাৎক্ষ‌নিক যাত্রী মদন কু‌র্মি মারা যায়।

কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/২ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন