৩০ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এর মধ্যে সিলেট অঞ্চলের চারটি সংসদদীয় আসন রয়েছে।
সোমবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পরিবর্তন আনা আসন গুলোর তালিকায় সিলেট বিভাগের সিলেট ২ ও ৩, মৌলভীবাজারের ২ ও ৪ সংসদীয় আসন রয়েছে।
এর মধ্যে এখন থেকে সিলেট-২ আসনের অন্তর্ভূক্ত রয়েছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা। সিলেট-৩ আসনের অন্তর্ভৃক্ত হয়েছে দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা।
শুধুমাত্র কুলাউড়া উপজেলা নিয়ে মৌলভীবাজার ২ আসনে। এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার ৪ আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে।
(আজকের সিলেট/৩০ এপ্রিল/ডি/কেআর/ঘ.)