২৭ এপ্রিল ২০১৮
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার আওতাধীন ৮টি ওয়ার্ড ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত ওয়ার্ডগুলো হচ্ছে- ১, ৩, ৫, ৬, ৮, ৯, ১০ ও ১৭ নং ওয়ার্ড।
বৃহস্পতিবার গভীর রাতে এক বছরের জন্য কমিটিগুলো অনুমোদন দেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
১নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন জাহেদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওয়াসিক বিন জাবের। সহ-সভাপতি করা হয়েছে- রফিকুর রহমান পুলক, মিফতাহ উদ্দীন, অয়ন দেব, তানিম রেজা চৌধুরী, জামিলে হোসেন, জাহেদ হাসান রনি, মুজাক্কির আহমদ তাহারাত।
কমিটিতে পদপ্রাপ্ত অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সারোয়ার, আশরাফ আহমদ, শিহাবুল ইসলাম স্বপ্নীল, ইফতেখার নাহিদ, মুজাক্কির আহমদ রাহাত, আশরাফুল কবির আসিফ। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন- রেজাউল ইসলাম সজীব, আবু বক্কর সিদ্দিক, অহরাত আহমদ, সিহাবুল ইসলাম, কামরুল হাসান, রিয়াদ হোসাইন, বিশাল সিংহ বিরাজ, আব্দুল আমিন।
৩নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন সালেহ আহমদ মালেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাবীবুর রহমান ফাহাদ।
৫নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন মো. আবরার ফয়সল অভি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আকবর হোসাইন।
৬নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন সবুর আহমদ দিপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আফজাল হোসেন।
৮নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন রিয়াদ মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ রশীদ।
৯নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন তামজীদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম আহমদ।
১০নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন আকাশ ঘোষ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামসুল হুদা মুন্না।
১৭নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন শহিদুল ইসলাম সৌমিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইশমাম কোরেশী নায়িব।
জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক সাদমান সাকিব সম্প্রাট।
এছাড়া সবকটি ওয়ার্ডের সহ সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অনেকে।
(আজকের সিলেট/২৭ এপ্রিল/ডি/এমকে/ঘ.)